প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জেলা প্রশাসনের ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ও নেজারত শাখার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এর নেতৃত্বে ২৪ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় রহিমপুর ইউনিয়নের কালেঙ্গাবাজারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফার্মেসীসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান জানান, কালেঙ্গাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল, ৩টি ফার্মেসী ও ১ টি হোমিওপ্যাথিক ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় মোট ৭টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.