স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছেন।
২৫ জুলাই বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লাগাতার ভোটাভোটির পর গণনা শেষে এমদাদুল হক টিটু (ঘড়ি মার্কা) ৫শ ১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজি আব্দুর রব (মোরগ মার্কা) পেয়েছেন ৩শ ৪৬ ভোট। এছাড়াও আব্দুল হান্নান (তালা) পেয়েছেন ২শ ৭৭ ভোট, মোঃ আলী নেওয়াজ (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২শ ৬৮ ভোট ও সুমন মিয়া (ফুটবল) পেয়েছেন ২শ ২৯ ভোট।
উল্যেখ্য, ওই ওয়ার্ডের সাবেক সদস্য সুজা মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় ওয়ার্ডটি শুন্য হওয়াতে বুধবার (২৫ জুলাই) নির্বাচন সম্পন্ন হলো। এদিকে ওই নির্বাচনী এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজনগর থানার ওসি শ্যামল বনিক এর নের্তত্বে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.