প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০১৮- অনুষ্ঠিত হয়। ২৫ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে ও পিছিয়ে পড়া ছাত্রদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে পাঠদানের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হিসাবে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে এ কর্মসূচী গ্রহণ করা হয়। গত এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে এ ১০টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষককে বন্ধু শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। গতকাল বুধবারই এ কর্মশালার সমাপনী দিন ছিল। এ জন্য কমলগঞ্জ উপজেলা পরিষদ থেকে ২ লাখ টাকাও বরাদ্ধ দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.