
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার হিংগাজিয়া চা বাগান থেকে ১১ মে বুধবার সুমন দাস (১৮) নামক এক চা শ্রমিক যুবকের ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, হিংগাজিয়া চা বাগানের পরশ দাসের ছেলে সুমন দাস বুধবার সকালে নিজ গৃহের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। চা শ্রমিকের আত্মহত্যার প্রকৃত কারণ পুলিশ জানাতে পারেনি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, নিহতের পিতা লাশের ময়নাতদন্ত করতে চাচ্ছেন না। যদি জেলা প্রশাসকের অনুমতি মেলে তাহলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.