
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ কার্ডিফ সোসাইটির উদ্যোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার ২৫ জুলাই বিকেলে রাজনগরের কোনাগাঁও এলাকায় চৌধুরী আছিয়া রহমান একাডেমী প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন কামারচাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক সেলিম।
আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিফ সোসাইটির চেয়ারম্যান আব্দুল সেলিম, ভাইস সানওয়ার আহমেদ, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, সেবা মানবকল্যাণ কেন্দ্র বাংলাদেশ এর প্রধান পলিচালক মোঃ মনজুর কাদির, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা, রাজনগর পল্লী বিদ্যৎ সমিতির পরিচালক মোঃ শহিদুজ্জামান আনছারী। সহযোগীতায় ছিলেন নগেন্দ্র মালাকার ও মোঃ মুজাক্কির হোসেন।
৩০০ পরিবারের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি মুসুরী ডাল, ২ লিটার তৈল ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.