
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবরের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
২৬ জুলাই বৃহস্পতিবার সকালে মশাজান জামে মসজিদ প্রাঙ্গনে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭নং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম।
লন্ডন প্রবাসী মোঃ জাকির হোসেন ও সিলেট এ´প্রেস ক্রিকেটার্স ইউ, কে এর আর্থিক সহযোগীতায় এ ঢেউ টিন বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুল হাই ফটিক, বসারত হোসেন, মোস্তফা খান, মোঃ আব্দুল মুকিত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ ও সাংবাদিক মিজানুর রহমান আলম প্রমুখ। অনুষ্ঠানে এক বান্ডিল করে ২২ পরিবারের মধ্যে এ ঢেউ টিন বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.