
কুলাউড়া অফিস॥ ঢাকা থেকে বহুল প্রচারিত জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার প্রধান সম্পাদক, মাইটিভির প্রতিনিধি ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক’কে ১০মে মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া পৌরসভার মিলনায়তনে এক সংবর্ধনা প্রধান করা হয়। জনতার নিঃশ্বাস পত্রিকার সিলেট ব্যুরো অফিসের আয়োজনে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন দি নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী ও জনতার নিঃশ্বাস পত্রিকার সিলেট ব্যুরো চীফ ইউসুফ আহমদ ইমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর রাসেল আহমদ চৌধুরী, সাপ্তাহিক হাকালুকি পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল করিম বাচ্চু, সংবাদকর্মী শরিফ আহমদ, অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাটির চেয়ারম্যান ও ডেইলী বিডি নিউজ ডট নেটের সম্পাদক ফারহানা বেগম হেনা, মানব ঠিকানার স্টাফ রিপোর্টার মাহফুজ শাকিল, দৈনিক নতুন দিন ও বিজয়ের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি সুমন আহমদ, মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক সামসুদ্দিন বাবু, জনতার নিঃশ্বাস পত্রিকার প্রতিনিধি শাকিল সিদ্দিকী খালেদ, সৈয়দ নাইম আহমদ, মুকিম আহমদ চৌধুরী, সাপ্তাহিক সংলাপের ইউনিয়ন প্রতিনিধি নয়ন লাল দেব, অনলাইন জার্নালিষ্ট সোস্যাল সোসাটির সদস্য আয়শা বেগম প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.