
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ২৬ জুলাই বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, অতিরিক্ত মূল্য রাখা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে গোল্ডেন ভিউ রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, ছামী ইয়ামী চায়নিজ বাংলা রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, নাজমা হোটেলকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.