বড়লেখা প্রতিনিধি॥ বাংলাদেশ আলোকিত পার্টির চেয়ারম্যান মুন্সী শরিফুল ইসলামের প্রতিষ্টিত ইমাজিন ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে ২৯ জুলাই রোববার নিজ উপজেলা বড়লেখার হাকালুকি হাওরপাড়ের বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
প্রবীণ মুরব্বি সমাজসেবক হাজী লিয়াকত আলী বটলের সভাপতিত্বে কানুনগো বাজারে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আলোকিত পার্টির চেয়ারম্যান ও ইমাজিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মুন্সী শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন বড়লেখা ও জুড়ি শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রুয়েল কামাল, ইউপি সদস্য মানিক আহমদ, সাবেক ফুটবলার সুনাম উদ্দিন, সমাজসেবক জামাল উদ্দিন, হারিছ আলী, কিরেন্দ্র বিশ^াস, আকদ্দছ আলী, ব্যবসায়ী ওয়াব আলী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.