প্রনীত রঞ্জন দেবনাথ॥ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দেশবরেণ্য সাংবাদিক দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের আশু রোগমুক্তি কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট সোমবার বিকেলে কমলগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমলগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, ইনকিলাব প্রতিনিধি এম, এ, ওয়াহিদ রুলু, সংবাদ প্রতিনিধি শাহীন আহমদ, ভোরের কাগজ প্রতিনিধি অলক দেব, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, বাংলাদেশ বেতার প্রতিনিধি রাজকুমার সৌমেন্দ্র সিংহ, সাংবাদিক সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, এস, এম, এবাদুল হক, শামসুর রাজা চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী। সভা শেষে সমকাল সম্পাদক, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি ও পিআইবি’র চেয়ারম্যান গোলাম সারওয়ারের দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.