
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়।
৮ আগষ্ট বুধবার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে জননী ষ্টোরকে ২ হাজার টাকা, পল্লবী ষ্টোরকে ৩ শত টাকা, বি-বাড়ীয়া হোটেলকে ১ হাজার ৫ শত টাকা, ফয়েজ ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৪ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন রাজনগর থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.