প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পুলিশ আনোয়ার আলী (৪০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। ১২ মে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা শহরের বেরীরপার এলাকার ব্যাটারী চালিত টমটম থেকে কমলগঞ্জ থানার সিনিয়র উপ-পরিদর্শক জাহিদুল হক তাকে গ্রেফতার করে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আনোয়ার আলী (৪০) একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ও একটি চুরির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র উপ-পরিদর্শক জাহিদুল হক মৌলভীবাজার জেলা সদরের বেরীর পার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বদরুল হাসান ডাকাত আনোয়ারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.