
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ২০১৭-১৮ সালের এস.এস.সি পরীক্ষায় উর্ত্তীণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা, শ্রেণীভিত্তিক মেধাবৃত্তি ও সাধারন জ্ঞান কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। জানা যায়, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের উদ্যোগে ছাত্রছাত্রীদের সংবর্ধনা, মেধাবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিদালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ মিরজান আলীর সভাপতিত্বে ও প্রাক্তণ ছাত্র মোঃ দেলওয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির মিয়া, সহকারি শিক্ষক বিদ্যুৎ কান্তি পাল, লোকমান হোসেন, ইউপি সদস্য সেলিম আহমেদ, কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, প্রাক্তণ ছাত্র জাহাঙ্গীর হোসেন, কামরান আহমেদ, আরাফাদ রাহমান ফরহাদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষাথী সাকিব আহমেদ ও তানহা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শেখ লুৎফুর রহমান, সংগঠক সুজন আহমেদ, শারমিন আক্তার, জামাল আহমেদ, সুমেল আহমেদ, জায়েদ আহমেদ, হাকিম খান, আহমেদ হোসেন জামাল, সুরমান আল ইমন, ইমরান খান, ইমন আহমেদ। অনুষ্ঠান শেষে ২০১৭-১৮ ব্যাচের ৬০ জন এস.এস.সি উর্ত্তীণ ছাত্র/ছাত্রী কে সম্মাননা ক্রেস্ট ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.