
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ এর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসি।
রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়ন চেয়ারম্যান ছালেক মিয়া ও ইউপি সদস্য চয়ন দেবের আহ্বানে তাৎক্ষনিকভাবে নিহত কুয়েত প্রবাসী আব্দুল আহাদের বাড়ির সন্মুখে মানব বন্ধন ও সড়ক অবরোধ করা হয়।
১ সেপ্টেম্বর শনিবার দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত সিলেট- মৌলভীবাজার সড়ক অবরোধ করে রাখা হয়। এসময় দু’পাশে অনেকগাড়ি আটকা পদে। মানব বন্ধন এ বক্তব্য রাখেন মুন্সবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান ও ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস। বক্তারা বলেন অভিলম্বে দোষিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আওতায় আনতে হবে নতুবা এলাকাবাসি কঠোর আন্দোলনের ডাক দেবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.