
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিবারের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১৪ মে শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে ৪৪ জন কৃষি ব্যাংক পরিবারের পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজার মূখ্য অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খলিলুর রহমান, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় এবং শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল।
বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কমিটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.