
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা মিডল্যান্ডস (ইউ.কে) এর উদ্যোগে বন্যার্ত ও অসহায় গরীব পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর রোববার বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান যুক্তরাজ্যস্থ বিশিষ্ট কমিউনিটি লিডার জিএম মোল্লৗর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার আয়াছ আহমদের পরিচালনা পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমদ জাবেদ, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান টিপু খান।
সমপ্রতি মৌলভীবাজারে পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দুঃস্থ ও অসহায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে গৃহ নির্মাণ এবং পুনঃ নির্মাণের জন্য ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৪১টি দরিদ্র পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৫শ টাকা করে অনুদান দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.