
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টসআ্যাপ গ্রুপ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের চলমান গণস্বাক্ষর কর্মসূচীর অংশ হিসেবে কালের কন্ঠ শুভ সংঘ মৌলভীবাজার জেলা শাখার গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মৌলভীবাজার শহরের কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুরানী ভৌমিক।
এ সময় মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ ও মৌলভীবাজার সরকারী মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড হোয়ার্টস অ্যাপ গ্রুপ এর প্রধান সমন্বয়ক খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ।এ সময় উপস্হিত ছিলেন গনসাক্ষর কর্মসূচীর সমন্বয়কের মধ্য মোহাম্মদ রাসেল ,আলিম উদ্দিন হালিম, ,জুয়েল আহমদ,মামুন আহমেদ,আল আমিন জনি,মোস্তাকিম আহমদ রাহি সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।
মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে সহশ্রাধিক শিক্ষার্থীবৃন্দ এই গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর প্রদান করেন এবং অবিলম্বে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.