
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার মেয়র বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জুয়েল আহমেদ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার শ্রেষ্ট বিদোৎসাহী সমাজকর্মী নির্বাচিতরা স্বাক্ষাত পর্বে অংশ নেন। বৃহস্পতিবার জেলা পর্যায়ে শ্রেষ্ট বিদোৎসাহী হিসাবে কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের নাম চুড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত করা হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ পৌরসভার মেয়র বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জুয়েল আহমেদ কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ট বিদ্যোৎসাহী সমাজকর্ম নির্বাচিত হন। কমলগঞ্জ পৌরসভার মেয়র, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ জুয়েল আহমেদ সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছাড়াও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়কসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে আর্থিক অনুদানের মাধ্যমে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন, বৃক্ষরোপন, শহীদ মিনার নির্ম্মাণ, খেলাধুলার সরঞ্জাম, ড্রেস প্রদানসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.