
আমিরুল ইসলাম সাহেদ॥ যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তি'র দাবি ও বিএনপি'র ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা বানোয়াট মামলা এবং যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহত করার প্রতিবাদে হিত্রো বিমান বন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর আহমদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক জিয়াউর রহমান,যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাউজ্জামান সুহেল ,স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হুসাইন, মো: শিপন মিয়া সহ আরো অনেকে, এসময় যুক্তরাজ্য বিএনপি,স্বেচ্ছাসেবক দল,যুবদল ,জিসাস,জাসাস এর নেতাকর্মিরা উপস্তিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.