
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরের টেংরা বাজারে শহীদ সুর্দশন উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও উপজেলা প্রশাসনসহ কয়েক হাজার মানুষের অংশ গ্রহনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা।
শোভাযাত্রাটি টেংরাবাজার ও আশপাশ এলাকায় প্রদক্ষিণ করে আবার স্কুলে গিয়ে শেষ হয়। এর আগে স্কুল ক্যাম্পাসে টেংরা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি টিপু খানের সভাপতিত্বে এক আনন্দ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বক্তব্যদেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান।
বক্তারা বলেন তৃণমুল পর্যায়ে গ্রামের একটি বিদ্যলয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয়করণ করেছেন এতে গ্রামের সাধারণ মানুষ ও চা বাগানের শ্রমিকের সন্তানসহ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অল্প বেতনে পড়ার সুযোগ পাবে। উল্লেখ্য ২৪ সেপ্টেম্বর বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.