
স্টাফ রিপোর্টার॥ সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে ভুমি দাতা মরহুম সৈয়দ আব্দুল মালিক এর ২৮ তম ও মরহুমা সৈয়দা হামিদা খাতুন এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরনি বিতরনের আয়োজন করা হয়।
শনিবার ২০ সেপ্টেম্বর দূপুরে মৌলভীবাজার শহরের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আব্দুল কাহির সুহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুস সামাদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির সদস্য ও বাংলাভিশন প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, মানব জমিনের স্টাফ রিপোর্টার ইমাদ উদ দীন, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ সেলিম হক, শিক্ষক আবুল কালাম, সৈয়দ নুমান আহমদ, হেলাল আহমদ রাজা, পৌর সভার নির্বাহী প্রকোশলী আবুল হোসেন খান, প্রধান শিক্ষক ফয়জুর রহমানসহ স্কুলের শিক্ষক, অভিবাবক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করেন মুফতি রুহুল আমিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.