বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে ৭ অক্টোবর রোববার মতবিনিয়ম সভা করেছে থানা পুলিশ। পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর সেবাশ্রম আদিত্যের মহলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক।
বড়লেখা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পুজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট গোপাল দত্ত, পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের পরিচালক রনজিৎ কুমার দাস, ইউপি চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস প্রমুখ।
সভায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এবার বড়লেখায় ১৩৩টি মন্ডপে সার্বজনীন ও ১৯টি মন্ডপে ব্যক্তিগতভাবে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.