বড়লেখা প্রতিনিধি॥বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দ. ইউপির দক্ষিণভাগ বাজার থেকে ৬ অক্টোবর শনিবার রাতে ৮ লিটার চোলাই মদসহ পুলিশ সোনাহর আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে পশ্চিম দক্ষিণভাগ গ্রামের মৃত অজই মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রভাকর রায়ের নেতৃত্বে দক্ষিণভাগ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পেশাদার মাদক ব্যবসায়ী সোনাহর আলী পালানোর চেষ্টা চালায়। পিছু ধাওয়া করে পুলিশ তাকে আটক করে। এসময় ব্যাগ তল্ল¬াশি করে ৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এঘটনায় এসআই প্রভাকর রায় বাদী হয়ে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ (গ) ধারায় থানায় মামলা করেছেন। মামলা নং-০৬।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক জানান, ‘গোপন সংবাদে অভিযান চালিয়ে চোলাই মদসহ সোনাহরকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.