
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের মৃত কুরফান আলীর পুত্র কিডনী রোগী মোঃ সুফিয়ানের চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় কুলাউড়া বশির প¬াজায় রোগীর পক্ষ থেকে অনুদানের টাকা গ্রহন করেন প্রভাষক মোঃ গোলাপ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, নন্দন সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান মান্না, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও মৌলভীবাজার জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি নাজমুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার কম্পিউটার ইনচার্জ বিকাশ মলি¬ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মোস্তাক আহমদ, সমাজকর্মী আবুল কাশেম সোহেল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.