
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগস্থ মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকে শুক্রবার ১২ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বিনামূল্যে শতাধিক রোগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক ডা. মো. একরামুল কবীর পরিচালিত মাদার তেরেসা ফ্রি ফ্রাইডে ক্লিনিকে বিনামূল্যে চিকিৎিসা সেবা প্রদান করেন ডা. আব্দুল আউয়াল (এমবিবিএস, পিসিডি-বারডেম, ঢাকা)। এদিন ক্লিনিকটি পরিদর্শনে এসেছিলেন হল্যান্ডের নাগরিক মি. ডেলী ও তাঁর স্ত্রী মিসেস ইউ বেকালস, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, মডেল অ্যাকাডেমি অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম স্বপন, শ্রীমঙ্গল আইডয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাসুদ রানা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.