
স্টাফ রিপোর্টার॥ “গড়তে শিশুর ভবিষত,স্কুল হবে নিবাপদ, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এম,সাইফুর রহমান অডিটরিয়ামে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিশু একাডেমী মৌলভীবাজারের যৌথ উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান এবং জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুদের সংবর্ধনা প্রদান করা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং নৃত্য প্রশিক্ষক প্রদীপ নাহা ও শিশু নওশীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ ফজলুল আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। পুরস্কারপ্রাপ্তদের বক্তব্য রাখেন জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত শিশু সেজুতি পাল শ্যামা,ও শিশু তন্ময় লস্কর তুর্য প্রমুখ। পরে শিশু একাডেমী মৌলভীবাজারের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.