
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৪ অক্টোবর রোববার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, রান্তার পাশে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে তিন ভাই ষ্টোরকে ১ হাজার টাকা, আজাদ ষ্টোরকে ৩ হাজার টাকা, মহারতœ ষ্টোরকে ১ হাজার টাকা, রুপালী বাংলা হোটেলকে ৫ শত টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.