প্রনীত রঞ্জন দেবনাথ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের ২ জন মনোনয়ন প্রত্যাশি বিশাল শো-ডাউনের মাধ্যমে গণসংযোগ করলেন। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মহাসপ্তমীর দিন ১৬ অক্টোবর মঙ্গলবার দুপুর থেকে বর্তমান সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান গভীর রাত পর্যন্ত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে পূজারী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে উভয় নেতা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উভয় নেতার সাথে স্ব স্ব নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ২ নেতার পক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে। পূজামন্ডপে গেলে নির্বাচনী আমেজ পুরোদমে জমে উঠেছে বলে মনে হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.