
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ২ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামীলীগ। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক পত্রে তাদের প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পদ থেকে বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন বহিষ্কৃতরা হলেন মির্জাপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (চমশা মার্কা) শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহি কমিটির সদস্য ফিরোজ মিয়া এবং ভুনবীর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেরাগ আলী (আনারস মার্কা)।
এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সমর্থন কিংবা মাঠে কাজ না করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান কিংবা নির্বাচনের মাঠে কাজ করলে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.