
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর এ, কে, বাংলা স্কুল মিলনায়তনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র আয়োজনে ২৫অক্টোবর বৃহষ্পতিবার বিকাল ৩টায় আদমপুর ইউনিয়নের বিভিন্ন হাই স্কুলের ২২০ জন জেএসসি পরীক্ষার্থীদের বিদায় ও আশীর্বাদ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রী হিসেবে ১টি হার্ডবোর্ড ও কলম বিতরণ করা হয়।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. রিমো রনি হালদারের সভাপতিত্বে ও এ, কে, বাংলা স্কুলের শিক্ষক সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মতিন,কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, গুড নেইবারস বাংলাদেশ এর প্রজেক্ট ডা: শ্রীনিবাস দেবনাথ, এশিয়ান এইজ প্রতিনিধি মোনায়েম খান, শিক্ষক রঞ্জিত কুমার সিংহ, এ, কে, বাংলা স্কুলের সভাপতি যতিন্দ্র কুমার সিংহ।
অনুষ্ঠানে বক্তারা জেএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে ভালভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.