
প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় উপজেলা ক্যাটাগরিতে সিলেট বিভাগে ১ম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগের ৪টি জেলার সবকয়টি উপজেলা তাদের নিজ জেলার ব্র্যান্ডিং পণ্য ও ব্র্যান্ডিং কার্যক্রম প্রদর্শন করে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে তুলে ধরে। এতে কমলগঞ্জ উপজেলাকে সিলেট বিভাগের মধ্যে ১ম শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, ৪-৬ অক্টোবর পর্যন্ত সারাদেশে সকল জেলা ও উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ননমূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরতে উনয়ন মেলার আায়োজন করা হয়।
শুক্রবার বিকেলে আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান, ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর বর্ণিল আয়োজনের জন্য কমলগঞ্জ উপজেলা সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এজন্য তিনি অংশগ্রহণকারী সকল বিভাগকে ধন্যবাদ জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.