
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ-আদমপুর সড়েকর তিলকপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিলকপুর গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে সম্প্রতি মোটর সাইকেলের আঘাতে নিহত তিলকপুর গ্রামের গৌরহরি সিংহের মর্মান্তিক মৃত্যুর বিচার দাবী করা হয়। ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও শিক্ষক সুরজিৎ সিনহার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বলরাম সিংহ, বাবুল সিংহ, ব্রজচাঁদ সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, শাব্বির এলাহী, সালাহউদ্দিন শুভ, সাদিকুর রহমান শামু। বক্তারা সম্প্রতি মোটর সাইকেল চালকের বেপয়োরা আঘাতে নিহত তিলকপুর গ্রামের গৌরহরি সিনহার হত্যাকান্ডের বিচার ও নিরাপদ সড়কের দাবী জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.