আউয়াল কালাম বেগ॥ রাজনগরে সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক লোকজ মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর মঙ্গলবার সাংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা পরিষদ অডিটরিয়ামে উক্ত অনুষ্টানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রি শেখ হাসিনার সরকারের বিশেষ উদ্যোগের সাফল্য জনপ্রিয়তা ও গুরুত্বকে সর্বসাধারনকে অবহিত করার লক্ষ্যে দেশ ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। দিন ভর নানা অনুষ্টান মালার মধ্যে ছিল সকাল ১১টায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করে উপজেলা চেয়ারম্যান আছকির খান, উপজেলা নির্বাহী অফিসার ফেরাদৌসী আক্তার নেতৃত্বে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এতে অংশ গ্রহন করেন স্থানীয় প্রশাসন ও সকল দপ্তর সংস্থার কর্মকর্ত কর্মচারী বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। বেলা ১১.৩০ মি সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর নির্মিত টিভিসি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী অনুষ্টিত হবার কথা থাকলেও ট্যাকিèক্যালী ত্রুটির কারনে তা প্রদর্শনী হয়নি। বেলা ৩টায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.