
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষনা করা হয়েছে।
১ নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অপর পাশে শ্রীমঙ্গল উপজেলা হলরোমে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, বাংলাদেশ পল্লিবিদ্যুৎ সমিতির নির্বাহী পরিচালক অরুন কুমার চৌধুরী, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র এ এসপি আশরাফুজ্জামান, মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক শিবু লাল বসু ও এজিএম এমএস শ্যামল চন্দ্র ঘোষ।
পাহাড়, চা বাগান, হাওর বেষ্টিত এই উপজেলায় এক হাজার ৩শত ৬৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন টেনে প্রায় ৭০ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.