
প্রনীত রঞ্জন দেবনাথ॥ "জেগেছে যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা পরবর্তী সনদ বিতরন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এক আনন্দ র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, যুব সমিতির তাসফিয়া খানম তিসা প্রমুখ। অনুষ্ঠান শেষে পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ে প্রশিক্ষিত ১২০ জন বেকার যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.