
কুলাউড়া অফিস॥ মিলেনিয়াম টিভির কাতার প্রতিনিধি আব্দুস সালামের কর্মস্থল কাতার প্রত্যাবর্তণ উপলক্ষে কুলাউড়া উত্তরবাজারস্থ এইবেলা অফিসে সম্প্রতি এক বিদায় সংবর্ধণা প্রদান করা হয়। সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক আব্দুস সালামের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দি নিউনেশন প্রতিনিধি ও বাংলানিউজের সম্পাদক এম. মছব্বির আলী, এইবেলা সম্পাদক ও সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রতিষ্টাতা সম্পাদক আজিজুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দৈনিক দিনকাল প্রতিনিধি মোক্তাদির হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, দৈনিক মানবকন্ঠ ও বাংলামেইল প্রতিনিধি সেলিম আহমদ, ভোরের পাতা ও সিলেট বানী প্রতিনিধি আব্দুল আহাদ, দৈনিক সাংবাদ প্রতিদিন প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর ও শাহ আলম শামীম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.