কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় নবাগত ইউএনও হিসেবে মোহাম্মদ আবুল লাইছ ১ নভেম্বর বৃহস্পতিবার যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও মোহাম্মদ আবুল লাইছ ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করার পর ২৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালে চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর তিনি প্রথমে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর উচ্চশিক্ষার্থে দু’বছর বিদেশে অবস্থান করেন। পরে ২০১৭ সালে পদোন্নতি পেয়ে সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও পদে যোগদান করেন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অধিবাসী মোহাম্মদ আবুল লাইছ বিবাহিত জীবনে এক মেয়ে সন্তানের জনক। উল্লেখ্য, বর্তমান সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রমের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচীর যথাযথ বাস্তবায়ন, বাল্যবিবাহ নিরোধ, পরিবেশ সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ রাষ্ট্রীয় কাজে সফল অবদান রাখার জন্য সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হয়েছিলেন আবুল লাইছ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.