
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় রোববার প্রায় সাড়ে তিন কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন সাবেক চিফ হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। দুপুর ১২টায় এইচডি আই আর আই প্রকল্পের আওতায় ১ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর ভায়া পদ্মছড়া সড়ক উন্নয়ন, চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ৭৯ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়ে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণি কক্ষ নির্মাণ, ৭৪ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে রামপাশা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ ও ৩০ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে মাধবপুর ভায়া পুরান বাড়ি সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বে¦াধন করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, কমলগঞ্জ থানার ওসি তদন্ত সুধীন চন্দ্র দাস, বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, মাধবুপর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসিদ আলীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.