প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। ৫ নভেম্বর সোমবার বিকাল ৪টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিফিন বক্স বিতরণ করেন সিলেট বিভাগের শ্রেষ্ট বিদোৎসাহী সমাজকর্মী ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশাইদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শমশেরনগর বনিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক বাবুল, মোচ্ছামৎ কুলছুমা বেগম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদের উদ্যোগে এ বিদ্যালযের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.