বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী নাজমুল হোসেন ফাহিমকে (২২) গ্রেফতার করেছে।
৫ নভেম্বর রোববার মধ্যরাতে উপজেলার চান্দগ্রাম বাজারের মা ভেরাইটিজ ষ্টোরে অভিযান চালিয়ে পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন তাকে গ্রেফতার করেন। এসময় অপর ইয়াবা ব্যবসায়ী হোসেন মিয়া পালিয়ে যায়।
জানা গেছে, কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চান্দগ্রাম বাজারের দেওয়ানশাহ রোডস্থ মা ভেরাইটিব ষ্টোরে অভিযান চালায়। এসময় হোসেন মিয়া নামক এক ইয়াবা ব্যবসায়ী পালিয়ে গেলেও নাজমুল হোসেন ফাহিমকে পুলিশ গ্রেফতার করে। তার দেহ তল¬াশি করে ২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। ফাহিম চান্দগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.