
রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী স্মৃতি পরিষদের উপজেলা শাখার কমিঠি দেওয়া হয়েছে। সোমবার স্মৃতি পরিষদের সভাপতি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন মো.খায়রুল ইসলামকে সভাপতি ও মো. সায়েক আহমদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিঠি প্রদান করেন। কমিঠির অন্যানরা হলেন, সহ-সভাপতি কামরুল হাসান, রেজাউল ইসলাম রনি, লিমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর ইসলাম সুমন, নিজু খাঁন, এনাম খাঁন, সাংগঠনিক সম্পাদক রাফি খাঁন, ইমন আহমদ ও প্রচার-প্রকাশনা সম্পাদক নাইম আহমদ। নতুন কমিঠির সভাপতি খায়রুল ইসলাম বলেন, আমরা সৈয়দ মহসিন আলী স্মৃতি পরিষদের কল্যাণে কাজ করে যাবো। স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা সায়রা মহসিন এমপি-কে আমাদের রাজনগর উপজেলা শাখার নতুন কমিঠির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.