
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ইরেস লাল সোম এর নামে নির্মিত সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।
১০ নভেম্বর শনিবার দুপুরে এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও ইরেশ লাল পুত্র ভারত প্রবাসী অসীম লাল সোম।
পৌরসভার অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সড়কটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, সাবেক কাউন্সিলর আজমল আহমদ চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, জেলা আ’লীগ নেতা অজয় সেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, জেলা পুজা উদাযপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না, আহসান উদ্দিন আহমদ সুইট, চিনময় ধর, শেখর দাস, সমর দাস প্রমূখ।
[youtube https://www.youtube.com/watch?v=niN2sQ3POuE?list=UUbBJ2Tl5wvnNuNAydEkVV0A]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.