
আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের শহীদ বকসকে কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে। আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সদস্য নির্বাচিত করার বিষয়টি অবহিত করা হয়। শহীদ বকস রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মোঃ তোয়াহিদ বকসের ছেলে। এর আগে অক্টোবর মাসে থাকে বাংলাদেশ আওয়ামী তরুণলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়। শহীদ বকস বলেন, আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথ মর্যাদায় পালন করে যাবো। আমি বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক হিসেবে কাজ করবো সব সময়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.