
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ার টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো: চান মিয়া (১৪) বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে। ১৮ নভেম্বর রবিবার রাতে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। চান মিয়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে। জানা যায় চান মিয়া ওই দিন রাতে স্থানীয় খেলার মাঠে বেডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইন সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। জানা যায় নিহত চান মিয়া সদ্য সমাপ্ত জেএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিল। সে অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী ক্লাসে তার ক্রমিক নাম্বার ছিল ২। কুলাউড়া থানার এসআই বাদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছাঁয়া নেমেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.