
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে রোববার সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্তকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সমবায়ী সুর্যমতি রুহি দাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, সমবায়ী কৃষক নুর উদ্দিন, বেলাল আহমদ, মোক্তার আলী, সুজিত চন্দ্র নাথ, প্রদীপ চন্দ্র দাস, ছাব্বির আহমদ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.