হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকেঃ আল-আইন আওয়ামীলীগ উদ্যোগে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত অতিথি ফজলুল হক ফজলু তাঁর বক্তব্য বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও আওয়ামীলীগকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। আপনারা প্রবাসে কষ্ট করে অর্থ উপার্জন করছেন। আপনার পরিবারের কথা চিন্তা করেই প্রবাসে অবস্থান করছেন। তাই এই দেশটির আইন কানুন মেনে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করবেন। গতকাল শনিবার আল-আইন আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় একটি হোটেলে আল-আইন আওয়ামীলীগের সভাপতি ও রাশিদ আলি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী লোকমান হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাগর তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএই আওয়ামীলীগ সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুধাবি আওয়ামীলীগ সভাপতি হাজী হাবিবুল হক, মুক্তিযোদ্ধা হাজী মুনির, মাষ্টার শামসুল ইসলাম, বদরুল হোসেন সিদ্দিকি, রহমত আলী শোয়েব, সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, জাহাঙ্গীর হোসেন, শেখ মাহবুবুল হক মধু, শাহাব উদ্দিন শুভ। বক্তব্য রাখেন সুলেমান হোসেন, সিরাজুল ইসলাম, আমিন আলী তালুকদার, সৈয়দুল ইসলাম দোলন, আবদুর রউফ, আব্দুল কাদির, গিয়াস উদ্দিন, জামাল হোসেন, ফয়সল, বাবুল প্রমুখ সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.