আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) র্যালী বাস্তবায়ন কমিটি রাজনগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালী করেছে। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সাঃ) বাস্তবায়ন কমিটির সভাপতি মাও: রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদ আহমদ এবং ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড রাজনগরের সভাপতি হাফিজ ফরহাদ আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড এর জেনারেল সেক্রেটারি আল্লামা হাফিজ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ সভাপতি হযরত মাওঃ শামসুল ইসলাম, কেন্দ্রীয় তালামীযের নির্বাহী সদস্য নিলুর রহমান, জেলা তালামীযের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শেখ কাদের আল হাসান, জেলা আল ইসলাহ'র সহ প্রচার সম্পাদক মাওঃ ফয়জুল ইসলাম, রাজনগর উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ সভাপতি আব্দুর রব, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দুবাই আল ইসলাহ'র প্রচার সম্পাদক আব্দুল কাদির, মনসুরনগর ইউপি আল ইসলাহ'র সভাপতি সাব্বির আহমদ, ফতেপুর ইউ,পি আল ইসলাহ'র সহ সভাপতি তছকির মিয়া, রাজনগর উপজেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ গৌছুজ্জামান, সহ সভাপতি হাফিজ মামুন আহমদ, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আলী খান জায়েদ, সাধারণ সম্পাদক আলী হুসাইন মিতুল প্রমূখ। সভা শেষে বিশাল র্যালী জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে টেংরা বাজার হযরত সর্দার শাহ (র.) মাজার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.