
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার তত্ত্বাবধানে শহরের হাজীগঞ্জবাজারে ওজন পরিমাপক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ২২ মে রোববার ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে শহরে পৃথক দুটি ওজন পরিমাপক কেন্দ্রের উদ্বোধন করেন।
পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, পৌরমেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর জাহেদ আহমদ চৌধুরী, আব্দুল মতিন, মিজানুর রহমান, উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সহসভাপতি মছরুর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.