
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ট্রেনে কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। কুলাউড়া জিআরপি থানার ওসি রবিউল আজম জানান, ২৩ মে সোমবার সকালে কুলাউড়া আউটার রেল সংলগ্ন স্থান থেকে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্ত গ্রামের ফারুক মিয়ার ছেলে দিপু মিয়ার (১৮) ট্রেনে কাটা লাশ দেখে স্থানীরা পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্বার করে।
লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যাওয়ায় ধারনা করা হচ্ছে শবেবরাতের রাতে নির্ঘুম থেকে সকালে ফোনে কথা বলার সময় দূর্ঘটনাটি ঘটতে পারে। স্থানীরা জানান ঢাকাগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেন যাওয়ার পরই দিপু মিয়ার লাশ দেখা যায়। রেলওয়ে থানা পুলিশ আতীয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.