
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী বিএনপির বিদ্রোহী প্রার্থী আহমদুর রহমান খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনসার শোকরানা মান্না ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুমিন মুক্তাদির সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও শমশেরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহমদুর রহমান খোকনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে, দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ যুবদলের সকল পর্যায়ের পদ থেকে এ বহিঙ্কারাদেশ প্রদান করা হয়। উল্লেখ্য, আহমদুর রহমান খোকন কমলগঞ্জ উপজেলার ৪ নং শমশেরনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। বহিঙ্কারের বিষয়ে জানতে ২৩ মে সোমবার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে আহমদুর রহমান খোকনের বক্তব্য পাওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.